April 7, 2026, 3:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তিতে গঠিত গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করাই তাদের লক্ষ্য। এর বাইরে অন্য কোনো নির্বাচনের সম্ভাবনা তিনি দেখছেন না।

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত “২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা শুরু থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ-বিপক্ষ করিনি। সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, “নির্বাচন পেছানো বা আসন সমঝোতার কথা সবই গালগল্প। এগুলো ভিত্তিহীন প্রচারণা।” তার মতে, নির্বাচনী সমীকরণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা যেন বলতে পারি—দেশে পরিবর্তন এনেছি আমরা। সেই পরিবর্তনের ভিত্তি হলো জুলাই সনদ। তাই আমাদের প্রধান এজেন্ডা সংস্কার, এরপরই আসবে নির্বাচন।”

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *