April 7, 2026, 11:40 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নড়াইলে ভিপি নূরকে ফুলের শুভেচ্ছা

নড়াইলে ভিপি নূরকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলার কালনা ঘাট এলাকায় গণমানুষের নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

গত শুক্রবার যশোর গণসমাবেশে যোগদানের পথে ভিপি নূর নড়াইল-২ আসনের প্রতিনিধি লায়ন নুর ইসলামের সাথে লোহাগড়া কালনা ঘাট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি লায়ন নুর ইসলামকে নড়াইলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেন।

এসময় ভিপি নূর ও লায়ন নুর মসজিদের উন্নয়ন কাজে সহায়তার জন্য নগদ অর্থ ও সিমেন্ট প্রদান করেন এবং দেশ ও জনগণের কল্যাণ কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *