April 7, 2026, 1:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জুলাই সনদ নিয়ে বিএনপির মতামত জমা

জুলাই সনদ নিয়ে বিএনপির মতামত জমা
জুলাই সনদ নিয়ে বিএনপির মতামত জমা

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত জাতীয় জুলাই সনদ-২০২৫ এর খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এ মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, রাজনৈতিক দলগুলোর সুবিধার্থে সনদ বিষয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়ার সুযোগ থাকবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রাতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর চূড়ান্ত খসড়া পাঠায়। তখন ২০ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *