April 7, 2026, 4:53 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাউনিয়ার হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ গ্রেফতার

কাউনিয়ার হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা সভা শেষে বের হয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজু আহমেদ।

১১ আগষ্ট সোমবার দুপুরে তাঁকে থানা রোড় থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার ঠাকুরদাস গ্রামের মৃত নবির হোসেনের পুত্র  এবং তিনি হারাগাছ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।  

ওসি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজু আহমেদের বিরুদ্ধে গত মে মাসে ৩০ দিনের আটকাদেশে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা মূলে তাঁকে সোমবার দুপুরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জানা গেছে, সোমবার সকালে ইউএনও’র সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাজু আহমেদ। দুপুরে আইন শৃঙ্খলা সভা শেষে  বাড়ী ফেরার পথে রাজু আহমেদকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *