April 7, 2026, 1:26 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী করেন

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী করেন

স্টাফ রিপোর্টার,

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী পালিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং রূপগঞ্জের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবোতে তার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুর রহমান মাহবুব, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, আব্দুল মান্নান পারভেজ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, এবং যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন একজন সাহসী, মানবিক ও দূরদর্শী নেতা। তার রাজনৈতিক আদর্শ আজো কর্মীদের অনুপ্রেরণা জোগায়। তিনি আধুনিক রূপগঞ্জ গড়ার রূপকার ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে জন্ম নেওয়া মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *