April 7, 2026, 1:23 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ
ছবি: সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদের ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধারা’।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধে অংশ নিয়ে সড়কে অবস্থান নেন তারা।

বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেবো না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, ‘আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।’

তারা আরও জানান, ‘আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।

বিক্ষোভের কারণে শাহবাগে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *