April 7, 2026, 1:20 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাড়ি দখলে নিতে’ বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিল ছেলে!

বাড়ি দখলে নিতে’ বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিল ছেলে!

নিজস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।

আহত ধন মিয়া ওই গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে। কান্না জড়িয়ে কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে আছে। আমি কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে সাতটি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে।’

ধন মিয়ার অভিযোগ, ‘তাকে বাড়ি দিলেও সে নিজে কিছু না করে আমার বাড়ির অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি নিতে চায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ভেঙে দেয়।’

ধন মিয়ার ছোট স্ত্রীর ছেলেরা ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাগালের ট্রমা সার্জন মো. সোলায়মান মিয়া বলেন, ‘হামলায় বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে।

এ ছাড়াও হাত ও পায়ের রগ কেটে গেছে।উন্নত চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

নাসিরনগর থানার ওসি মো. আজহারুর ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে ওই বৃদ্ধের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *