April 7, 2026, 1:27 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

আরও ১৩ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সৃষ্ট হওয়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ আরও ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার (২২ জুলাই) ৪টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল ৩টা থেকে এ বৈঠক শুরু হয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি,নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, ১২ দলীয় জোট, বাসদ, সিপিবি এবং গনোফোরাম।

আমন্ত্রণ পেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে বৈঠকে অংশ নেওয়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঢাকা পোস্টকে বলেন, গতকাল চার দলের সঙ্গে বৈঠক হয়েছে।

আরও বেশ ক’টি দলকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবি পার্টির পক্ষ থেকে নিজের অংশগ্রহণ নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার(২২ জুলাই) রাতে চারটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

দলগুলো হলো— বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *